Thursday, May 14, 2026

দ.লিতকে শারীরিক হেনস্থা, জুতো চাটিয়ে প্রস্রাব খাওয়ানোর অভি.যোগ

Date:

Share post:

ধর্ষণ- গণ ধর্ষণের কারণে বেশ কিছুদিন ধরেই শিরোনামে রাজস্থান (Rajasthan)। এবার ন্যাক্কারজনক ঘটনা সেই মরুশহরে। জয়পুরের জমবারামগড়ের বাসিন্দা বছর একান্নর দলিত ব্যক্তিকে জুতো চাটানো, জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠল কংগ্রেস বিধায়ক (Congress MLA), ডেপুটি পুলিশ সুপার-সহ (DSP) চার জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR)দায়ের করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তি জানান, মাস দেড়েক আগে জুন মাসের শেষে ক্ষেতে কাজ করার সময় আচমকাই কয়েকজন পুলিশকর্মী তাঁকে মারতে মারতে একটি জায়গায় নিয়ে যান। সেখানে আগেই থেকেই হাজির ছিলেন ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) শিবকুমার ভরদ্বাজ। এরপরই ওই দলিত ব্যক্তির গায়ে অফিসার প্রস্রাব করে দেন বলে খবর। এখানেই শেষ নয়, ওই ব্যক্তির আরও অভিযোগ, DSP জমবারামগড়ের কংগ্রেস বিধায়ক গোপাল মিনার নাম নিয়েও তাঁকে শাসান। কিছুক্ষণের মধ্যেই বিধায়ক সেখানে উপস্থিত হয়ে তাঁকে জুতো চাটতেও বাধ্য করেন। প্রাথমিক ভাবে পুলিশ সুপার (গ্রামীণ) এবং ডিজির কাছেও বিষয়টি জানিয়ে কোনও লাভ হয়নি। শেষে আদালতের দ্বারস্থ হন তিনি। গত ২৭ জুলাই আদালতের নির্দেশের জমবারামগড় থানায় এফআইআর দায়ের হয়েছে।

 

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...