Monday, May 4, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল, সমতা ফেরাতে মরিয়া হার্দিকরা

Date:

Share post:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচে টি-২০ সিরিজে ২-১ পিছিয়ে হার্দিক পান্ডিয়ারা। আজ ফ্লোরিডায় ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ এবং পঞ্চম টি-২০ ম্যাচ। এর আগেও এখানে খেলেছে ভারতীয় দল। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। প্রথম দুই ম্যাচে হারের সুবাদে হার্দিক পান্ডিয়ারা এখনও ১-২-এ পিছিয়ে রয়েছেন। আজ জিতলে সিরিজে ভেসে থাকা যাবে। না হলে গেল।

একবছর পর এই মুলুকেই হবে টি-২০ বিশ্বকাপ। ফলে অনেকের কাছে এটা স্টেজ রিহার্সালের মতো। এমনিতে নির্বাচকরা সিনিয়রদের টি-২০ পরিকল্পনার বাইরে রেখেছেন। তাঁরা দেখে নিতে চান নতুন মুখদের। আর তাই যদি হয় তাহলে যশস্বী জসওয়াল আরও একটা সুযোগ পাবেন শনিবারের ম্যাচে। আর একটা সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদব রান পেয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে দলের ব্যাটিংয়ে। কিন্তু শুভমন গিলকেও এবার রান করতে হবে। আর ঈশান কিষাণকে দেখে নেওয়া হয়ে গিয়েছে। তিনি হয়তো শনিবারের ম্যাচে বাইরেই থাকবেন।

আগের ম্যাচে কমপ্লিট ক্রিকেট খেলেছে ভারত। বোলাররা ক্যারিবিয়ান স্কোরকে আটকে রাখার পর বাকি কাজ করে দিয়েছেন ব‍্যাটারা। অর্শদীপ ও মুকেশ ফের নতুন বলে শুরু করবেন। তারপর স্পিনাররা। কুলদীপ এই সফরে নতুন করে জ্বলে উঠেছেন। একদিনের সিরিজে বসে থাকার পর যুজবেন্দ্র চ‍্যাহালও ভাল বল করছেন। শুধু অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। তাঁর ব্যাটে রান নেই। বল হাতে বেশি উইকেটও নেই!

ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ভারতকে টেক্কা দিলেও তৃতীয় ম্যাচে প্রবল ধাক্কা খেয়েছে ৭ উইকেটে হেরে। নিকোলাস পুরান রান না করলেও এই দল দাঁড়িয়ে যাচ্ছে। হেটমেয়ার বা পাওয়েল পুরানের জায়গা নিতে পারছেন না। বোলিংয়ে শেফার্ড বা আলজারি জোসেফ ভারতকে বেগ দিচ্ছেন।

আরও পড়ুন:আজ মরশুমের প্রথম ডার্বি, কোথায় কখন দেখবেন বড় ম‍্যাচ? রইল বিস্তারিত

 

 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে