Monday, May 4, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে কী বললেন হার্দিক?

Date:

Share post:

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। আর এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সৌজন্যে যশস্বী জসওয়াল এবং শুভমন গীল। ৮৪ রানে অপরাজিত যশস্বী। ৭৭ রান করেন শুভমন। আর এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” প্রথম ম্যাচে নিজেদের ভুলে হেরেছিলাম। আমরা ভাল ভাবে রান তাড়া করছিলাম। কিন্তু শেষ চার ওভারে খেই হারিয়ে ফেললাম। নিজেদের ভুলের খেসারত দিতে হল। পরের ম্যাচেও আমাদের দোষ ছিল। কিন্তু এই দুই ম্যাচে হার থেকে শিক্ষা নিয়েছি। হয়তো ওই ধাক্কা না খেলে এ ভাবে ফিরতে পারতাম না। সিরিজে হারের মুখে ছিলাম বলেই নিজেদের সেরাটা দিতে পেরেছি।”

ম‍্যাচ জয়ের কারণ হিসাবে ব‍্যাটারদের দুরন্ত পারফরম্যান্সকেই তুলে ধরলেন হার্দিক। এই নিয়ে তিনি বলেন,” এই ম্যাচেও বোলারেরা নিজেদের কাজ করেছে। কিন্তু সেই সঙ্গে ব্যাটারেরাও বোলারদের সাহায্য করেছে। সেই কারণে আমরা জিততে পেরেছি। দল হিসাবে খেলেছি। এভাবেই বোলারদের সাহায্য করতে হবে।”

এরপরই হার্দিক বলেন,” যশস্বী ও শুভমন খুব ভাল খেলেছে। এই গরমে এত বড় ইনিংস খেলা সহজ নয়। বড় শট মারার পাশাপাশি দৌড়ে ভাল রান নিয়েছে ওরা। দলের ব্যাটিংকে ওরা ভরসা দিয়েছে।”

এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য হার্দিকদের।

আরও পড়ুন:ডার্বি হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো

 

 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে