Thursday, May 14, 2026

কবে মাঠে ফিরবেন পন্থ? বিশ্বকাপে কি পাওয়া যাবে ভারতের এই উইকেটরক্ষক ব‍্যাটারকে?

Date:

Share post:

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ। এই প্রশ্নের উত্তরে ভারতের ক্রিকেটপ্রেমীরা। গত বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। এরপর অস্ত্রোপচারও হয় তাঁর। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাব করছেন পন্থ। আস্তে আস্তে জিমও করছেন তিনি। ওজনও তুলছেন তিনি। ক্রিকেটপ্রেমীদের আশা বিশ্বকাপে হয়তো মাঠে নামবেন তিনি। কিন্তু সূত্রের খবর, বিশ্বকাপের মতন হাইভোল্টেজ ম‍্যাচে পন্থকে নামানোর ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়াও সুস্থ হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে ভারতের উইকেটরক্ষক ব‍্যাটারের।

জানা যাচ্ছে, পরের বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই ম‍্যাচেই ফিরতে পারেন পন্থ। ভারত পাশে পেতে পারে পন্থকে। শুধু তাই নয়, ২০২৪ আইপিএলেও খেলতে পারেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। ২০২৩ আইপিএল পন্থের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার।

এদিকে আসন্ন এশিয়া কাপে দলে ফিরতে পারেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়র। সেই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের কথায়। গতকাল তিনি বলেন,” চোট সারিয়ে কিছু ক্রিকেটার দলে ফিরবে। এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে তাদের। ২৩ আগস্ট থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক সপ্তাহের ক্যাম্প হবে এশিয়া কাপের আগে। সেই সময় চোট থেকে ফেরা ক্রিকেটারদের দেখে নেওয়া হবে।” আর দ্রাবিড়ের এই কথার পরই মনে করা হচ্ছে, যশপ্রীত বুমরাহ-এর পাশাপাশি দলে ফিরছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়র।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চোট সারিয়ে ফিরছেন যশপ্রীত বুমরাহ। তাঁকেই ক্যাপ্টেন করা হয়েছে এই সফরে। ১৮ আগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ। ইতিমধ্যে আয়ারল্যান্ড সফের উদ্দেশে রওনা দিয়েছেন যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোওয়াডরা।

আরও পড়ুন:কেন বিশ্বকাপে ভারতের ম‍্যাচের টিকিট বিক্রি ধাপে ধাপে? জানা গেল কারণ

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...