Thursday, May 14, 2026

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসে পদপিষ্ট মৃত ১২, আহত বহু

Date:

Share post:

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের(Indian Ocean Island Games) উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ জনের। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। গত শুক্রবার এই ঘটনাটি ঘটে মাদাগাস্কার(Madagascar) জাতীয় স্টেডিয়ামে। অনুষ্ঠান দেখতে তাড়াহুড়ো করে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়েই প্রবেশদ্বারে ঘটে দুর্ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদাগাস্কারের বারেয়া স্টেডিয়ামে এই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।

এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনসে বলেন, “প্রাথমিকভাবে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনের মতো আহত হয়েছেন।” এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস একটি মাল্টি- ডিসিপ্লিনারি প্রতিযোগিতা মাদাগাস্কারে আগামী ৩ সেপ্টেম্বর অর্থাৎ, শনিবার পর্যন্ত চলবে। ১৯৭৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের সূচনা করেছিল। মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন এবং মালদ্বীপের ক্রীড়াবিদদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রাই রাজোয়েলিনা ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এই আকস্মিক ঘটনায় তিনি শোকপ্রকাশ করে এবং স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করেন। তিনি বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনার কারণ, ভিড়ের অতিরিক্ত চাপ। স্টেডিয়ামের প্রবেশদ্বারে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন।”

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...