Thursday, May 14, 2026

গগনযান মিশন নিয়ে ব্যস্ত ISRO, বিস্তারিত ব্যাখ্যা স্পেস ডিরেক্টেরের

Date:

Share post:

একদিকে চাঁদের বুকে সফল অভিযান অন্যদিকে সঠিক পথেই আদিত্য এল ১- (Aditya L1) এখনও পর্যন্ত সাফল্যের শীর্ষে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। এবার গগনযান নিয়ে প্রস্তুতি শুরু। এই মিশনেই ভারত মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে ভারতের সবথেকে ভারী রকেট LVM-3 লঞ্চ ভেহিকেলকে আধুনিকীকরণ করা হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)বলছে মানব-রেটেড লঞ্চ ভেহিকেলে (HRLV) পরিণত করা হবে এলভিএম ৩-কে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ডিরেক্টর রাজারাজন জানিয়েছেন, এই যান এমনভাবে তৈরি হচ্ছে যাতে ক্রু মডিউল (Crew Module)ও ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে যেতে কোনও সমস্যা না হয়। পরিকল্পনা মতোই নির্বিঘ্নে যাতে ৪০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে গগনযান স্থাপন করা হয়।

ইসরো জানিয়েছে HRLV-এর প্রাথমিক ভূমিকা হবে ক্রু মডিউল ও অরবিটাল মডিউলকে মহাকাশে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে নিরাপত্তার দিক খতিয়ে দেখা হবে। যদি কারণে দুর্ঘটনা ঘটে তাহলে কী ভাবে মহাকাশচারীদের উদ্ধার করা হবে, কী ভাবে তাঁরা বেরিয়ে আসতে পারবেন সেই সিস্টেমগুলি প্রস্তুত রাখা হবে এই যানে। জরুরি পরিস্থিতিতে যাতে যানটি সমুদ্রে অবতরণ করতে পারে সেভাবে নকশা করা হচ্ছে এটিকে। ক্রু মডিউলের ড্রপ টেস্ট, হাই অলটিউট ড্রপ টেস্ট ও প্যাড অ্যাভয়েড টেস্ট করা হয়েছে। রাজারাজনের কথায়, “LVM3-কে HRLV বলা হবে। আমরা একটি পরীক্ষামূলক যানবাহন প্রকল্পও পরিচালনা করব। এক্ষেত্রে একটি L-৪০ ইঞ্জিন, একটি GSLV বুস্টার ক্রু মডিউলের উপরে জুড়ে দেওয়া হবে। ১০ কিলোমিটার উচ্চতায় ধাক্কা দেওয়া হবে যানটিকে। তারপর দেখা হবে কী ভাবে মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। এইসব পর্যায় যাচাইয়ের পর আমরা GX ও G1 মিশনে এগিয়ে যাব।” আপাতত নয়া কীর্তি তৈরির লক্ষ্যে ইসরোর বিজ্ঞানীরা।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...