Thursday, May 7, 2026

‘দলের সব থেকে বেশি চাপ সামলাতে হয় আমাকেই’, ভারত-পাক মহারণের আগে বললেন হার্দিক

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপে সুপার ফোরে মহারণ। রবিবার সুপার ফোরে ভারতের সামনে পাকিস্তান। আর এই ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ক্রিকেট সমর্থকদের মধ‍্যে। আর এই হাইভোল্টেজ ম‍্যাচে ক্রিকেটারদের চাপ নিয়ে এবার মুখ খুললেন দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হার্দিকের দাবি, ভারতীয় দলে তাঁকেই সব থেকে বেশি চাপ নিতে হয়। কারণ ব্যাটার বা বোলারদের থেকে অলরাউন্ডারের চাপ অনেক বেশি বললেন হার্দিক।

এই নিয়ে হার্দিক বলেন,” অলরাউন্ডার হিসাবে আমার উপর যে চাপ থাকে, সেটা সব সময় বাকিদের থেকে দুই বা তিন গুণ বেশি। একজন ব্যাটারের ব্যাট করার পর কাজ শেষ হয়ে যায়। কিন্তু আমাকে আবার তারপর বলও করতে হয়। তাই অনেক বেশি চাপ নিতে হয়। এই জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিতে হয়। চাপ নেওয়ার জন্য সারা বছর ধরে তৈরি হতে হয়।”

এরপরই হার্দিক আরও বলেন,” খেলার সময় দলের প্রয়োজনটাই গুরুত্বপূর্ণ। দরকার হলে আমাকে ১০ ওভারই বল করতে হবে। প্রয়োজন না হলে কয়েক ওভার কমও করতে পারি। কিন্তু দলের প্রয়োজনটাই আসল। অনেক সময় একটু বেশি চাপ নিতে হয়। তবে বিশ্বাস করি সফল হতে চাইলে সব সময় সুযোগ নেওয়া উচিত। খেলার গতিপ্রকৃতি বোঝা দরকার। এগুলো আমাকে সাহায্য করে।”

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বাবরের, কী বললেন পাক অধিনায়ক?

 

 

 

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...