Thursday, May 14, 2026

শিক্ষকদের সংরক্ষিত পানীয় থেকে তেষ্টা মেটানোর ‘অপরাধে’ বেধড়ক মা*র দলিত ছাত্রকে, থানায় পরিবার

Date:

Share post:

স্কুলে অসম্ভব তেষ্টায় গলাবুক শুকিয়ে আসছিল সপ্তম শ্রেণির এক পড়ুয়ার। কিন্তু কোথাও জল দেখতে না পেয়ে শিক্ষকদের জন্য আলাদা পয়াত্রে বিশেষভাবে সংরক্ষিত জল থেকেই খানিকটা পান করে তেষ্টা মিটিয়েছিল ছাত্রটি। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা জানা ছিল না দলিত ছাত্রটির। জল পানের ‘অপরাধে’ বেধড়ক মার দেওয়া হয় তাকে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ফের যোগীরাজ্য! বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দলিত অধ্যাপিকাকে মা.রধর ও শ্লী.লতাহানি
দলিত ছাত্রকে জল খাওয়ার ইওপরাধে’ শাস্তি পাওয়ার এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরের একটি সরকারি স্কুলে।দলিত ছাত্রটি অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর আর পাঁচটা দিনের মতোই সকাল সকাল স্কুলে গিয়েছিল সে। প্রার্থনা পর্বের শেষে তার খুব জল তেষ্টা পেয়েছিল। কিন্তু স্কুলের ট্যাঙ্কে সে সময় জল ছিল না। কোথাও জল না পেয়ে শিক্ষকদের জন্য বিশেষ ক্যাম্পারে রাখা জল খেয়ে নেয় ছাত্রটি।এরপরই তাকে মারধর করেন শিক্ষক বলে অভিযোগ।ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযুক্ত শিক্ষক গঙ্গারাম গুর্জর অন্য ছাত্রদের সামনেই সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে লাথিও মারে।ছাত্রের পরিবারের দাবি, তাদের ছেলের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে ভরতপুরের বয়ানা থানার এসএইচও সুনীল কুমার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...