Friday, May 15, 2026

কোহলিতে মুগ্ধ আক্রম, বিরাটকে নিয়ে বিরাট বার্তা প্রাক্তন পাক ক্রিকেটারের

Date:

Share post:

অবশেষে ‘রিজার্ভ ডে’ অর্থাৎ সোমবার শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম‍্যাচ। এই ম‍্যাচ ঘিরে মানুষের উন্মাদনা থাকলেও, ভিলেন বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার। দুই দেশের মধ‍্যে ম‍্যাচ নিয়ে উত্তেজনা থাকলেও, ক্রিকেটারদের মধ‍্যে সম্পর্ক অন‍্যরকম। তার অন‍্যতম উদাহরণ মিলল ওয়াসিম আক্রমের কথায়। বিরাট কোহলিতে মুগ্ধ আক্রম। ভারত-পাক ম‍্যাচের মধ‍্যে নিজেই একথা নিজেই জানালেন আক্রম স্বয়ং।

রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে, কোহলির সঙ্গে কথা বলেন ওয়াসিম আক্রম। তখনও ম‍্যাচে টস হয়নি। এই মুহূর্তে এশিয়া কাপে ধারাভাষ্য দিচ্ছেন ওয়াসিম আক্রম। কলম্বোয় ম্যাচ শুরুর আগে বিরাটের সঙ্গে দেখা হয় আক্রমের। সেই সময়ে দুই তারকার মধ্যে কথাও হয়। কী কথা হয়েছিল কোহলির সঙ্গে, সেটা ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ফাঁস করেন আক্রম। এই নিয়ে আক্রম বলেন,” রবিবার ম্যাচ শুরুর আগে আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন বিরাট কোহলিকে বলেছিলাম যে, তুমি এখন আমার স্বপ্নে আসছো। ও অবাক হয়ে জানত চায়, ওয়াসিম ভাই কী বলতে চাইছেন? আমি ওকে বলি, তোমাকে টেলিভিশনের পর্দায় এত দেখি যে, মন থেকে তোমাকে মুচে দিতে পারছি না।”

এরপরই বিরাট-শাহিনের পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন আক্রম। এই নিয়ে তিনি বলেন,”বিরাট, বাবর, শাহিনরা ম্যাচ উইনার। ওরা জেতার জন্য ম্যাচ খেলে। ভারত বা পাকিস্তান সকলেই দলকে জেতানোর জন্য খেলতে চায়। সেরাটা উজাড় করে দিতে চায়। তবে বিরাট-বাবরদের মরিয়া ভাবটা সকলের চেয়ে আলাদা।”

আরও পড়ুন:মুস্তাফা হাজরুলাহোভিচ মেমোরিয়াল প্রতিযোগিতায় ভারতীয় বক্সারদের জয়জয়কার

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...