Saturday, June 13, 2026

দুবাইতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রীর, BGBS-এ আমন্ত্রণ

Date:

Share post:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

দুবাই: বুধবার সকালে প্রতিনিধি দল নিয়ে দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ উড়ে যাওয়ার আগেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আচমকাই দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানান রনিল বিক্রমসিঙ্ঘে। একইসঙ্গে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দেখা। তিনি আমার সঙ্গে কিছু আলোচনার ডেকেছিলেন। আমি তাঁর শুভেচ্ছায় বিনীত হয়েছি। তাঁকে কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ আমন্ত্রণ জানিয়েছি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আমাকে শ্রীলঙ্কা সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।”

আরও পড়ুনঃ বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এ ৩৮০তে দুবাই থেকে মাদ্রিদের পথে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর এই প্রথম। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদল। আজই মাদ্রিদ পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। BGBS-কে সামনে রেখে বিদেশের শিল্পপতিদের বাংলায় ডেকে আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। শুক্রবার মাদ্রিদে বসবে এই শিল্প বৈঠক।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...