Wednesday, April 8, 2026

আ.গুনে পু.ড়ে ছাই মডেল অভিনেত্রীর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট! অল্পের জন্য র.ক্ষা পেল পোষ্য

Date:

Share post:

শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা । মডেল অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পুড়ে ছাই। সোশ্যাল মিডিয়ায় এসে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তারকা নিজেই। কাজের জন্য সেই মুহূর্তে তিনি বাইরে ছিলেন, তাই প্রাণে বেঁচে যান। হঠাৎই আগুন লেগে যাওয়ায় হইচই শুরু হয়। ফ্ল্যাটে তখন ছিল তাঁর পোষ্য আর বাড়ির পরিচারিকা। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাপার্টমেন্ট।এমনকি পুনমের ঘরের একাধিক অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। তবে তাঁর পরিচারিকা এবং পোষ্য (Pet Dog) দুজনেই সুস্থ আছে।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে বাড়ির অবস্থা ঘুরিয়ে দেখালেন তিনি। বললেন, ”ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে আমার পোষ্য আমার পরিচারিকা সুস্থ আছে। যদিও বাড়ির অধিকাংশ জায়গায় পুড়ে গিয়েছে। তবে আমাদের কারও কোনও ক্ষতি হয়নি।” ভিডিয়ো প্রকাশ্যে আসা মাত্রই পুনম ভক্তরা তাঁর বাড়ির ক্ষয়ক্ষতির খবর জানতে চান। মডেল অভিনেত্রী জানান, ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয়েছিলেন দমকল কর্মীরা। আগুনও নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করেছিলেন, তবে ১৬ তলায় পুনমের ফ্ল্যাট ততক্ষণে পুরোপুরি আগুনের কবলে চলে যায়। কী কারণে অগ্নিকাণ্ড সেটা অবশ্য স্পষ্ট নয়।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...