Wednesday, May 13, 2026

সফল অপা.রেশন! বাড়ি ফিরলেন অভিনেত্রী স্বস্তিকা

Date:

Share post:

স্বস্তিতে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। রাখি পূর্ণিমার দিন নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী। গত ৩১ অগস্ট ব্লাড টেস্টের জন্য তাঁর বাড়িতে নমুনা সংগ্রহ করতে এসেছিলেন তাঁর এক পরিচিত স্বাস্থ্যকর্মী ফাল্গুনী দা। যিনি অভিনেত্রীকে রাখিও পরান। তাঁর সঙ্গে ছবি দিয়ে স্বস্তিকা জানিয়েছিলেন, আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার (Operation), আর সেকারণে তাঁকে ব্লাড টেস্ট করাতে হচ্ছে। এবার জানা গেল সফল হয়েছে অপারেশন । বাড়ি ফিরলেন নায়িকা।

টলিউডের অন্যতম অভিনেত্রী স্বস্তিকা এই মুহূর্তে একাধিক সিরিজ আর সিনেমায় কাজ করছেন। তবে টলিউডের থেকে বলি পাড়ায় তাঁর মন বেশি। হিন্দি ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত তিনি। এমনকী বাংলাদেশের ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে কাজ করবেন বলে জানা যাচ্ছে। আগামী নভেম্বরে বাংলাদেশে উড়ে যাবেন তিনি। তবে এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শে আপাতত সম্পূর্ণভাবে বিশ্রামেই রয়েছেন অভিনেত্রী। পুরোপুরি ফিট হয়েই আবারও কাজে ফিরবেন স্বস্তিকা। তবে কী কারণে অস্ত্রোপচার সেবিষয়ে স্বস্তিকা নিজে কিছুই জানাননি।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...