Saturday, March 14, 2026

একা মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতাহা*নি! ময়নাগুড়ির বিজেপি নেতাকে বে*ধড়ক মার স্থানীয়দের

Date:

Share post:

একা মহিলাকে বাড়িতে দেখতেই জল খাওয়ার অছিলায় ঘরে ঢুকে পড়েন ময়নাগুড়ির বিজেপি নেতা। এরপরই মহিলাটির শ্লীলতাহানির চেষ্টা করেন ওই নেতা। শেষে মহিলাটি চেঁচামেচি শুরু করলে স্থানীয় যুবকরা সেখানে পৌঁছে মহিলাটিকে অভিযুক্ত বিজেপি নেতার হাত থেকে বাঁচায়। এরপরই মারধর করা হয় ওই বিজেপি নেতাকে।ন্যাক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির পেটকাটি এলাকায়। বিজেপি নেতার এই কর্মকাণ্ডে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবিরও।

আরও পড়ুনঃ পদ্মাপারে সিনেমার শুটিংয়ে গিয়ে চরম হে.নস্থা! কলকাতা ফিরেই বি.স্ফোরক অভিনেত্রী সায়ন্তিকা
জানা গেছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম বাবু চন্দ।অভিযোগ, রবিবার ভোর রাতে খাওয়ার জল চাওয়ার অছিলায় ‘একা’ এক মহিলার বাড়িতে প্রবেশ করেন ওই বিজেপি নেতা। ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন বলে বাড়িতে একাই ছিলেন তিনি। এরপরই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন বাবু চন্দ। মহিলার চেঁচামেচিতে জড়ো হয়ে যায় পাড়ার লোকজন। এরপরই মারধর করা হয় ওই বিজেপি নেতাকে। তবে ঘটনা জানাজানি হওয়ার আগেই সোমবার সকালে তড়িঘড়ি চম্পট দেন বাবু চন্দ।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান এলাকার কাউন্সিলর রিম্পা রায়ের কাছে। এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। বাবু চন্দ সহ তাঁর পরিবারকে এলাকা ছাড়া করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার কাউন্সিলর। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত খোঁজ চলছে ফেরার নেতার। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, এ প্রসঙ্গে তাঁর কিছুই জানা নেই।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...