Monday, May 11, 2026

সময় এসেছে গডসে, সাভারকরের সন্তানদের দেশছাড়া করার, সরব ওয়েইসি

Date:

Share post:

‘নাথুরাম গডসে এবং বীর সাভারকরের সন্তানদের দেশছাড়া করার সময় এসেছে। এবার তাঁদের তাড়ানো উচিৎ।’ ঠিক এই ভাষাতেই আরএসএস(RSS) ও বিজেপিকে(BJP) আরও একবার তোপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

জাতীয় সংহতি দিবসে হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির মতাদর্শকে নিশানা করেন ওয়েইসি। সুর চড়িয়ে তিনি বলেন, “বিনায়ক দামোদর সাভারকর এবং নাথুরাম গডসেরা চলে গিয়েছেন। কিন্তু তাঁদের সন্তানরা এখনও এখানেই থাকেন। এবার তাঁদেরকে তাড়িয়ে দেওয়ার সময় এসেছে।” এরপরই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে বলেন, ১৯৪৮ সালে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে হায়দরাবাদকে যুক্ত করা নিয়ে ‘মিথ্যে’ বলেছেন শাহ। তাঁর কথায়, “ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে হায়দরাবাদ যুক্ত হওয়ার সময় কোনও রক্ত ঝরেনি। এমনই দাবি করেন অমিত শাহ। কিন্তু তা একেবারে মিথ্যে কথা। অন্তত ২০ হাজার মুসলিমের প্রাণপাতের রক্তাক্ত ইতিহাস জুড়ে রয়েছে এর সঙ্গে।”

একইসঙ্গে তিনি দাবি করেন, এই ঐতিহাসিক ঘটনায় আরএসএসের কোনও ভূমিকা ছিল না। পুরোটাই হয়েছিল নিজামের জমানায়। হায়দরাবাদের সংযুক্তিতে নিজামদের অবদান অবস্বীকার্য। কিন্তু বিজেপি এবং আরএসএস সেই কৃতিত্ব দিতে নারাজ বলে অভিযোগ করেন ওয়েইসির।

Related articles

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...