Saturday, June 20, 2026

নোংরা ফেলা নিয়ে অশা*ন্তির জের!খাস কলকাতায় চলল গু*লি

Date:

Share post:

আবর্জনা কোথায় ফেলব? এই নিয়ে শুরু বাকবিতণ্ডা। তর্কাতর্কি এতটাই ঝাঁঝালো হয়ে ওঠে যে রাগের বশে গুলি চালান ফ্ল্যাটের এক বাসিন্দা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠপুরের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।ফ্ল্যাটের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ ফের রাজ্যে ডে.ঙ্গিতে বলি ২ আক্রান্তের
স্থানীয় সূত্রের খবর, সেখানকার একটি ফ্ল্যাটের বাসিন্দা আবর্জনা ফেলা নিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফ্ল্যাটের ওই বাসিন্দা। নোংরা ফেলার প্রতিবাদে রাগের বশে বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটের ওই বাসিন্দা। তা নিয়ে প্রতিবাদ করলে স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালান তিনি। যদিও গুলির আঘাতে কেউ জখম হননি বলেই খবর। এই ঘটনার পর পরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত ওই ফ্ল্যাটটি পুলিশি ঘেরাটোপের মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। বাসিন্দার কাছে বন্দুক কী ভাবে এল, বন্দুকের উপযুক্ত লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ফ্ল্যাটের ওই বাসিন্দাকে নিয়ে স্থানীয়দের অভিযোগ, তাঁর গাড়িতে ‘প্রেস’ এবং ‘পুলিশ’-এর স্টিকার রয়েছে। তাঁর আসল পরিচয় নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন স্থানীয়েরা। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘গ্যারাজে গাড়ি রাখা থাকে ওঁর। তখন দেখেছি গাড়িতে পুলিশেরও স্টিকার রয়েছে। প্রেসেরও স্টিকার লাগানো রয়েছে।’’

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...