Saturday, April 18, 2026

বৃষ্টিতে ভেস্তে ম‍্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

Date:

Share post:

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। বৃহস্পতিবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে খেলতে নামেন স্মৃতি মান্ধনা, শেফালি বর্মারা। প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। কিন্তু বৃষ্টির কারণে সেই ম‍্যাচ ভেস্তে যায়। উচ্চ র‌্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে গেল ভারতের প্রমিলা দল।

এশিয়া কাপের মতন এশিয়ান গেমসেও বৃষ্টি। ভারতের খেলা ছিল স্থানীয় সময় সকাল ৯টা থেকে। কিন্তু খেলা শুরুই করা যায়নি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত খেলা শুরু হলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ২০ ওভারের বদলে ১৫ ওভারের ম্যাচ করা হবে। প্রথমে ব‍্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শেফালি। সবচেয়ে বেশি মারকুটে মেজাজে ছিলেন তিনি। মালয়েশিয়ার কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি শেফালি। চারটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৭ রান করে আউট হন তিনি। ৪৭ রানে অপরাজিত রডরিগেজ। ২৭ স্মৃতি মান্ধনা। মালয়েশিয়া ব্যাট করতে নেমে সবে ১ রান করে, তার মধ্যেই আবার বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এশিয়ান গেমসের নিয়মে, নকআউটের কোনও ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র‌্যাঙ্কিংয়ে আগে রয়েছে, তারাই পরের পর্বে যাবে। ভারত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই দল হিসাবে খেলছে। সেখানে মালয়েশিয়া অনেক পিছনে। তাই ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:বিশের বিশ্বকাপে মার্কিন মুলুকের তিন শহরের নাম ঘোষণা ICC-এর!

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...