Thursday, June 25, 2026

এশিয়ান গেমসের ফাইনালে রুতুরাজরা, সেমিফাইনালে বাংলাদেশকে হারাল ৯ উইকেটে

Date:

Share post:

এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল। এদিন সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিল রুতুরাজ গায়কোওয়াডের দল। ভারতের হয়ে তিন উইকেট নেন সাই কিশোর। অর্ধশতরানে অপরাজিত তিলক ভার্মা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ রান জাকের আলির। ২৪ রানে অপরাজিত তিনি। ২৩ রান পরভেজ হুসেনের। ভারতের হয়ে তিন উইকেট সাই কিশোরের। দুটি উইকেট ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট অর্শদীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে তিলক ভার্মা এবং রুতুরাজ গায়কোওয়াড। ৪০ রানে অপরাজিত রুতুরাজ। ৫৫ রানে অপরাজিত তিলক ভার্মা। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ যশস্বী জসওয়াল। ৭ অক্টোবর ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। পাকিস্তান-আফগানিস্তানের মধ‍্যে যে দল জয়ী হবে, তার বিরুদ্ধে খেলতে নামবেন রুতুরাজরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...