Friday, May 8, 2026

বাবার আয়ু বাড়লো: ভু.য়ো খবর প্রসঙ্গে মন্তব্য অমর্ত‍্যর বড় কন্যা অন্তরার

Date:

Share post:

প্রচলিত এক বিশ্বাস- জীবিত মানুষের মৃত্যুর খবর ছড়ালে তাঁর আয়ু বেড়ে যায়। চিরাচরিত সেই বিশ্বাসে ভর করেই বাবার মৃত্যুর ভুয়ো খবর প্রসঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বড় কন্যা অন্তরা দেবসেনের মন্তব্য, “বাবার আয়ু বাড়লো”।

নোবেল জয়ী অর্থনীতিবিদ বাংলা তথা বাঙালির গর্ব অমর্ত‍্য সেনের মৃত‍্যুর ভুয়ো খবরে মঙ্গলবার বিকেলে শোরগোল পড়ে যায়। অমর্ত্যই ছাত্রী সদ্য নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্লাডিয়া গোলডিন এক্স হ্যান্ডেলে জানান, “মর্মান্তিক! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত।” দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমেও। খবরটি প্রথমেই অস্বীকার করেন অমর্ত‍্য সেনের সুহৃদ গীতিকণ্ঠ মজুমদার। তিনি বলেন, জেলাশাসকের কাছে মুখ‍্যমন্ত্রী খোঁজ নেন। বিষয়টি জানার পরেই আমি ওনার মেয়েকে ফোন করে জানতে পারি, অধ‍্যাপক সেন ভালো আছেন।

এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদে বড় কন‍্যা অন্তরা দেবসেনকে ফোন করলে, তিনি বলেন, “বাবার সঙ্গে আমরা কেমব্রিজে আছি। উনি ভালো আছেন। আমরা বাঙালি, আমরা বিশ্বাস করি, এই মিথ‍্যা সংবাদ ওনার পরমায়ু অনেকটাই বাড়িয়ে দিল।”

আরও পড়ুন: কামদুনি নিয়ে সস্তার রাজনীতি করছে শুভেন্দু,কটাক্ষ কুণালের

আরেক মেয়ে অভিনেত্রী নন্দনা দেবসেন এক্স হ্যান্ডেলে একই কথা জানান। তিনি অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে ছবি দিয়ে জানান, বাবা ভালো আছেন। কেমব্রিজে আমরা সুন্দর সময় কাটিয়েছি। এখনও নিয়মিত সপ্তাহে দু’টি করে পাঠক্রম পড়াচ্ছেন হার্ভার্ডে। নিজের বই লিখছেন। সুস্থ থাকুন অমর্ত্য সেন, দীর্ঘজীবী হোন তিনি।

Related articles

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...

IPL: নিয়ম মানছে না একাধিক ফ্র্যাঞ্চাইজি, শৃঙ্খলা আনতে কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলের(IPL) কঠোরতা বাড়াচ্ছে বিসিসিআই(BCCI)। চলতি আইপিএল শেষের পথে। এরমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত...

সংখ্যালঘু উন্নয়ন করার কোনও দায় বিজেপির নেই, ওরা আমাদের ভোট দেয় না: দিলীপ

উন্নয়ন কি শুধুই ভোটবাক্সের রাজনীতির দিকে তাকিয়ে? প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা তথা খড়্গপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী...

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...