Tuesday, April 14, 2026

তেলের ট্যাঙ্কারে ধাক্কা সুমোর! বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়কে ম.র্মান্তিক পরিণতি ১২ জনের

Date:

Share post:

ভয়াবহ পুথ দুর্ঘটনা কর্ণাটকে (Karnata)। জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। মৃত ১২ জনের মধ্যে চার জন মহিলা। কর্নাটকের চিক্কাবল্লপুরে বেঙ্গালুরু-হায়দরাবাদ (Bengaluru Hyderabad) ৪৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ একটি যাত্রীবোঝাই টাটা সুমো তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। অপর একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সে জন্যই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতেরা বাগেপল্লী থেকে চিক্কাবল্লপুরে যাচ্ছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ও আহতরা অন্ধ্রপ্রদেশের পেনকোন্ডা জেলার বাসিন্দা।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, সকালে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে।

 

 

 

 

Related articles

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...

তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

নির্বাচনের মাত্র সাতদিন আগে নির্বাচন কমিশন থেকে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন সব দিক থেকে চেপে...

ভোট এলেই বিজেপি-র কালো টাকার ভাণ্ডার খোলে! তমলুক থেকে তোপ মমতার

ভোটের আগে বিজেপি নেতাদের গাড়ি থেকে উদ্ধার হচ্ছে টাকা। অভিযোগ, আটকও হয়েছে বিজেপি নেতা। কোথা থেকে আসছে ওই...

নির্ঘণ্ট চূড়ান্ত! দুই দফায় মোট প্রার্থী প্রায় তিন হাজার, তুঙ্গে ভোটের প্রস্তুতি

দীর্ঘ টালবাহানা এবং স্ক্রুটিনি পর্ব শেষে অবশেষে স্পষ্ট হল রাজ্যের নির্বাচনী লড়াইয়ের রেখচিত্র। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত...