Saturday, May 30, 2026

অশান্ত মণিপুর, মায়ানমার সীমান্তে বড় অভিযানের পথে সেনা

Date:

Share post:

৬ মাস পেরিয়ে গিয়েছে, তবে মণিপুরের(Manipur) অবস্থা যেখানে ছিল সেখানেই পড়ে রয়েছে। হিংসায় লাগাম টানা যায়নি আজও। ভারত-মায়ানমার(Myanmar) সীমান্ত এলাকা মোরেতে গত মঙ্গলবার জঙ্গি হামলায় একজন মহকুমা পুলিশ অফিসার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও দুই পুলিশ কর্মী। এহেন পরিস্থিতির মাঝে শুক্রবার থেকে নতুন করে জঙ্গি দমন অভিযান শুরু করছে নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা সূত্রের খবর ওই এলাকা কার্যত জঙ্গিদের দখলে চলে গিয়েছে। জঙ্গিদের মদত দিচ্ছে মায়ানমারের একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তারা সে দেশের সেনা পরিচালিত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ভারতেও খুন রাহাজানি করে চলেছে। মোরের সাম্প্রতিক হিংসার ঘটনায় মায়ানমার জঙ্গিদের সক্রিয় ভূমিকা নজরে এসেছে প্রশাসনের। এই অবস্থায় আর অপেক্ষা না করে ভারতের ওই ভূখণ্ড পুনরুদ্ধার করতে জোরদার অভিযান শুরু হচ্ছে শুক্রবার। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোরেতে বিপুল সংখ্যায় নিরাপত্তা জওয়ান মোতায়েন করা হয়েছে। সড়ক পথ ছাড়াও দুর্গম এলাকায় ছোট বিমান থেকে সেনা নামানো হয়। ওই এলাকাকে জঙ্গি মুক্ত করতে ইতিমধ্যে গোয়েন্দা সূত্রে তথ্যসংগ্রহ করেছে সরকারি এজেন্সিগুলি।

এদিকে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না প্রশাসনের। গত কয়েকদিনে সেভাবে বড় কোনও হিংসার ঘটনা না ঘটলেও আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি যে কোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ ৩ মে জাতিদাঙ্গা শুরুর পর কুকি বহুল চূড়াইচাঁদপুর এবং মৈতেই প্রধান বিষ্ণুপুর ও পূর্ব ইম্ফল জেলার অস্ত্রাগার থেকে লুঠ হওয়া আগ্নেয়াস্ত্রের ৭৫ শতাংশ এখনই উদ্ধার করা যায়নি। প্রায় সাড়ে ছয় লাখ রাউন্ড গুলি জঙ্গিরা লুঠ করে। বিক্ষিপ্ত হিংসার ঘটনার তদন্তে বোঝা যাচ্ছে লুঠ হওয়া অস্ত্র ব্যবহার করছে দুই গোষ্ঠী।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...