Thursday, May 14, 2026

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিচারাধীন ব.ন্দি উধাও ঘিরে চা.ঞ্চল্য

Date:

Share post:

ফের খবরের শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।এবার হাসপাতাল থেকে উধাও বিচারাধীন বন্দি। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দমদম সংশোধনাগারের দুই ওয়ার্ডেন দায়িত্বে ছিলেন।অথচ তারপরও কীভাবে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পালালেন বিচারাধীন বন্দি তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত কোনও দিশা খুঁজে পায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন বন্দির নাম মহম্মদ সাজ্জাদ (২৮)।বিধাননগরের ইকো পার্ক থানার একটি মামলায় বিচারাধীন ছিলেন। দমদম সংশোধনাগারে ছিলেন তিনি। চলতি মাসের ৪ তারিখ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিবিওবিএস ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে জেলের দুই ওয়ার্ডেনের নজরদারিতে হাসপাতালে চিকিৎসা চলছিল সাজ্জাদের। এদিন সকাল সাড়ে আটটা থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ওয়ার্ডেনদের অসতর্কতার সুযোগে সাজ্জাদ পালিয়েছে।

আরও জানা গিয়েছে, হাসপাতালে বন্দির নজরদারির দায়িত্বে ছিলেন দমদম সংশোধনাগারের ওয়ার্ডেন শিশির বিশ্বাস এবং সাজ্জাদ শেখ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে যেভাবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বন্দি চম্পট দিয়েছে, তাতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে বন্দির খোঁজ শুরু করেছে পুলিশ।দ্রুত ওই বন্দিকে খুঁজে পেতে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...