Saturday, March 14, 2026

সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, বিশেষ কবিতা সূর্য’র

Date:

Share post:

চলতি বিশ্বকাপে এক বিশেষ পুরস্কার সামনে এনেছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। ভারতের প্রত‍্যেক ম‍্যাচের পর তুলে দেওয়া হচ্ছে সেরা ফিল্ডারের পদক। অন‍্যথা হলো না সেমিফাইনাল ম‍্যাচেও। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আর এরপর ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন দলের ফিল্ডিং কোচ টি দীলিপ। এবার সেরা ফিল্ডারের পুরস্কার পান রবীন্দ্র জাদেজা। তাঁর গলায় মেডেল পরিয়ে দেওয়ার সময় কবিতা করেন সূর্যকুমার যাদব।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, দলের ফিল্ডিং কোচ টি দীলিপ বলেন, সবসময় ফিল্ডিংয়ে একেবারে নিখুঁত থাকা যায় না। আমার মতে প্রত্যেকেই ভুল করে। কিন্তু চ্যাম্পিয়ন টিম হল সেটাই, যে দল প্রতিকূলতার মধ্যে থেকে প্রত্যাবর্তন করে। আর আমরা নিজেদের ইচ্ছাশক্তি দেখিয়েছি এবং বলের সামনে নিজেদের শরীর ছুড়ে দিয়েছি, তা দুর্দান্ত। তারপরই সেরা ফিল্ডারের নমিনির নাম ঘোষণা করেন ভারতের ফিল্ডিং কোচ। প্রথমেই সিরাজের নাম ঘোষণা করেন। যিনি গত কয়েকটি ম্যাচে আহামরি ফিল্ডিং করতে না পারলেও প্রথম সেমিফাইনালে মাঠে তাঁর পারফরম্যান্স প্রশংসা আদায় করে নিয়েছে দিলীপের। নমিনেশনের তালিকায় দ্বিতীয় নাম ছিল জাদেজার। তাঁকে ‘গার্ডিয়ান’ হিসেবে সম্বোধন করে ভারতের ফিল্ডিং কোচ। এরপর নমিনেশন হিসেবে রাহুলের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ।আর তারপরই সেরা ফিল্ডার হিসেবে জাদেজার নাম ঘোষণা করেন ভারতের ফিল্ডিং কোচ। হাততালিতে ফেটে পড়ে। তারপর জাদেজাকে মেডেল পরিয়ে দেন সূর্যকুমার।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...