Wednesday, May 13, 2026

বি.ভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ না করলে ১ কোটি টাকা জ.রিমানা! পতঞ্জলিকে স.তর্ক করল শীর্ষ আদালত

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court) বিরাট ধাক্কা পতঞ্জলির। মঙ্গলবার অ্যালোপ্যাথি ওষুধকে অবৈজ্ঞানিকভাবে টার্গেট করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের জন্য পতঞ্জলি আয়ুর্বেদকে তীব্রভাষায় সতর্ক করল সুপ্রিম কোর্ট। এই সংস্থার ভূমিকার নিন্দা করে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পতঞ্জলিকে সতর্ক করে বলেছে, বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি অব্যাহত থাকলে রামদেবের সংস্থাকে ১ কোটি টাকা জরিমানা করা হবে। এই জরিমানা প্রতি পণ্যের ভিত্তিতে প্রযোজ্য।

সর্বোচ্চ আদালত পতঞ্জলি আয়ুর্বেদকে কড়া নির্দেশ জারি করে বলেছে, ভবিষ্যতে রামদেবের সংস্থা যেন এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ না করে। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, পতঞ্জলিকে নিশ্চিত করতে হবে যে তারা সংবাদপত্রে নিয়মিত নানা অবৈজ্ঞানিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি আবেদন বিবেচনার সময় আদালত এই রামদেবের সংস্থাকে নির্দেশ দেয়। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের আবেদনে অভিযোগ করা হয়েছিল, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি অ্যালোপ্যাথিকে অবজ্ঞা করে বিভিন্ন রোগ নিরাময়ের বিষয়ে সম্পূর্ণ অসত্য দাবি করে। আইএমএর অভিযোগ ছিল, পতঞ্জলির দাবিগুলি যাচাই করা হয়নি এবং ড্রাগস এবং অন্যান্য প্রতিকার আইন, ১৯৫৪ এবং ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর মতো আইনগুলির সরাসরি লঙ্ঘন। আদালত কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সুপারিশ দাখিল করতে বলেছে। আগামী ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।

আরও পড়ুন- ফের ভা.ঙন! এবার দক্ষিণ ২৪ পরগনায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...