Monday, May 4, 2026

সাতসকালে শহরে যুবককে কু.পিয়ে খু.ন! পলাতক অ.ভিযুক্ত, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের কলকাতার (Kolkata) রাস্তায় প্রকাশ্যে যুববকে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার সাতসকালে কলকাতার চিৎপুরের (Chitpur) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম শেখ দুলারা (২৯)। তিনি কাশীপুরের বাসিন্দা। শুক্রবার সকালে তাঁকে চিৎপুরের কেএল দাস রোডে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ আরও জানিয়েছে, এদিন চিৎপুরের রাস্তায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শেখ দুলারাকে। তাঁর শরীরে আঘাতের ছাপ স্পষ্ট ছিল। সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটকও করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বচসার জেরেই এমন দুর্ঘটনা। তবে ঠিক কী কারণে ওই যুবকের উপর হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিৎপুর এলাকায়।

 

 

 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে