Thursday, May 14, 2026

বিশ্বকাপ ট্রফির উপর পা মার্শের, কড়া নিন্দা শামির

Date:

Share post:

বিশ্বকাপ ট্রফি জয়ের পরই একটি ছবি ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। বিতর্ক তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। ড্রেসিংরুমে ফিরে বিশ্বকাপের ট্রফির উপরে পা তুলে রাখার ছবি পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয় সেই ছবি। অনেকেই তাঁর নিন্দা করেছিলেন। আর এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মার্শের এই আচরণে কড়া নিন্দা করেছেন ভারতের পেসার। তাঁর মতে, যে ট্রফি লোকে মাথায় তুলে রাখতে চায়, তার এমন অবমাননা ঠিক নয়।

এই নিয়ে শামি বলেন,” আমি ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্যে গোটা বিশ্বের এত দেশ লড়াই করে। এই ট্রফিকে সবাই মাথার উপর তুলে ধরতে চায়। সেই ট্রফির উপরেই পা রাখার ছবি কখনওই আমাকে খুশি করতে পারে না।”

বিশ্বকাপ জিতেই ট্রফিটির পা রাখেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। শুধু রাখেনই না, তোলেন ছবিও। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প‍্যাট কামিন্স। আর ছবি পোস্ট হতেই ভাইরাল। শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে কেন এমন করলেন তিনি?

বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। আর সেখানেই দেখা যায় মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন:ফাইনালে হারের পর বিরাটদের চাঙ্গা করতে ড্রেসিংরুমে মোদি, আক্ষেপ শোয়েব আখতারের, কিন্তু কেন?

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...