Saturday, May 16, 2026

বিশ্বকাপের উপর পা মার্শের, থানায় দায়ের করা হল অভিযোগ

Date:

Share post:

বিপাকে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ। মার্শের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী পণ্ডিত কেশব। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আবেগকে আঘাত করেছেন মার্শ। উত্তরপ্রদেশের আলিগড়ের একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মিচেল মার্শের বিরুদ্ধে। বিশ্বকাপ জয়ের পরেই ড্রেসিংরুমে ট্রফির উপরে পা তুলে দিয়েছিলেন মিচেল মার্শ।

যানা যাচ্ছে, পণ্ডিত কেশব শুধু থানায় অভিযোগ দায়ের করেননি, তিনি অভিযোগের একটি প্রতিলিপি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরেও। পণ্ডিত কেশব চাইছেন, মার্শের বিরুদ্ধে কড়া শাস্তির সিদ্ধান্ত নেওয়া হোক। কেশব আরও জানিয়েছেন, মার্শ যাতে ভবিষ্যতে কোনও দিন ভারতে খেলতে না পারেন তার ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত, রবিবার বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। আর সেখানেই দেখা যাচ্ছে মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যর্থ ছিল ভারতের ব‍্যাটিং লাইন। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:‘আমার সাফল্য অনেকেরই সহ‍্য হয়না’, বললেন শামি

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...