Thursday, May 14, 2026

বিশ্বকাপ জিতেও উৎসবে পালন করতে পারছে না অস্ট্রেলিয়া, কিন্তু কেন?

Date:

Share post:

বিশ্বকাপ জিতেও উৎসবে সামিল হতে পারছে না অস্ট্রেলিয়া। সদ‍্য ২০২৩ আইসিসি একদিনের বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে প‍্যাট কামিন্সের দল। তারপরই দেশে ফিরে গিয়েছে অজি ক্রিকেটাররা। তবে দেশে ফিরেও নাকি উৎসবে সামিল হতে পারছেন না কামিন্সরা। আর এর কারণ নাকি ভারত।

সদ‍্য শেষ হয়েছে বিশ্বকাপ। আর তারপরই ভারতের সঙ্গে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ভারতের সঙ্গে সিরিজ থাকায় বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস, অ্যাডাম জাম্পার মতো বিশ্বজয়ী দলের সদস্যেরা দেশে ফিরতে পারেননি। তাঁরা রয়েছেন ভারতেই। তাই উৎসব পালন করতে পারছে না বিশ্বচ্যাম্পিয়নেরা।

সাধারণত  বিশ্বজয়ী কোন দলকে নিয়ে উৎসবে মাতেন সে দেশের মানুষেরা। খেলোয়াড়েরাও ট্রফি নিয়ে খোলা বাসে করে দেশের এক বা একাধিক শহরে ঘোরেন। সমর্থকদের ট্রফি, পদক দেখান। বিশ্বজয়ীদের জন্য নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু ষষ্ঠ বার একদিনের বিশ্বকাপ জেতার পরেও সে সব কিছুই হচ্ছে না অস্ট্রেলিয়ায়। সেই উৎসবের জন‍্য অপেক্ষা করতে হবে তাদের।

আরও পড়ুন:দ্রাবিড়কে কোচ হিসাবে ধরে রাখতে এবার আসরে বিসিসিআই : সূত্র

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...