Monday, April 27, 2026

বলিউড বাদশার স্টাইলেই বার্থডে সেলিব্রেশন টলি সুপারস্টার জিতের!

Date:

Share post:

বৃহস্পতিবার বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) বসের জন্মদিন ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন জিৎ (Jeet)। অন্যান্য বছর এই একটা দিন পরিবারের সঙ্গে একান্তে কাটাতে পছন্দ করেন অভিনেতা। কিন্তু এবার খানিকটা ছক ভাঙলেন আর নকল করলেন শাহরুখ খানকে (Shahrukh Khan)। নিজের ৪৫ তম জন্মদিনে একেবারে রয়াল স্টাইলে অনুরাগীদের দর্শন দিলেন অভিনেতা জিৎ (Jeet’s birthday celebration)।

প্রিয় হিরোর জন্মদিন উপলক্ষ্যে আজ সকাল থেকেই ব্যানার, ফেস্টুন, শুভেচ্ছা বার্তা নিয়ে জিতের বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। তাঁদের নিরাশ করেননি টলিউডের ‘বস’। বাড়ির প্রবেশপথে ‘শুভ জন্মদিন’ গেট করা হয়েছিল। বেলুন দিয়ে সাজানো হয়েছিল সবটাই। স্পিকারে বেজেছে জিতের ছবির গান। অনুরাগীরা মোবাইল হাতে নিয়ে রেডি ছিলেন। সুপারস্টার বারান্দায় আসতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠল ।ছাই রঙা জ্যাকেট পরে শাহরুখ স্টাইলেই ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন অভিনেতা। করজোড়ে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে। পরে তিনি নিজের অফিসে কর্মীদের সঙ্গেও কেক কেটেও জন্মদিন উদযাপন করেন।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...