Monday, May 11, 2026

গতিবিধির উপর ক.ড়া নজর! আদালতের নির্দেশে জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরে বসল CCTV

Date:

Share post:

অনুমতি মিলেছিল বৃহস্পতিবারই। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) কেবিনের বাইরে বসল সিসিটিভি ক্যামেরা। শুক্রবার সকালে প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) তরফে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি টিম সোজা হাসপাতালে পৌঁছে যায়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরেই বসানো হয় ক্যামেরা (CCTV)। রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অবস্থার কারণে এসএসকেএমে ভর্তি। তবে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার আপডেট দিলেও তা মানতে নারাজ ইডি আধিকারিকরা (ED)। তবে সিসিটিভি ক্যামেরা বসানোয় এবার জ্যোতিপ্রিয়র সব গতিবিধি দেখতে পাবেন ইডি আধিকারিকরাও।

ইডির দাবি, রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় প্রভাবশালী। প্রায় ২ সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর কী হয়েছে, তাঁর ঘরে কারা যাতায়াত করছে এব্যাপারে কোনও তথ্য পাচ্ছে না ইডি। তাই জ্যোতিপ্রিয়র ঘরের বাইরে সিসিটিভির নজরদারি দরকার। ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবারই সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতের বিচারক। আর আদালতের নির্দেশের পর শুক্রবার সকালে কলকাতা পুলিশের দলকে বালুর ঘরের সামনে ক্যামেরা বসাতে পাঠায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে রয়েছেন তিনি। আর সেই কেবিনের সামনেই এদিন বসল সিসিটিভি ক্যামেরা। জানা গিয়েছে, ক্যামেরার লিংক থাকবে ইডির কাছে। সেই ছবিতে ২৪ ঘণ্টা নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে একজন আধিকারিককে। এদিকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই দিন আদালতে পেশ করা হবে তাঁর মেডিক্যাল রিপোর্ট।

 

 

 

 

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...