Thursday, May 14, 2026

আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ই লক্ষ‍্য লাল-হলুদের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। এই ম‍্যাচে জয়ের লক্ষ‍্যে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। হারের হ্যাটট্রিক করে শেষ ম্যাচে চেন্নাই থেকে এক পয়েন্ট নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। সমর্থকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, খুব দ্রুত ছবিটা বদলাবে। হয়তো সোমবার থেকেই। কিন্তু নর্থইস্ট ভাল খেলছে। ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট তালিকায় তিন ধাপ এগিয়ে তারা। তাই কাজটা সহজ হবে না ক্লেটন সিলভাদের।

নর্থইস্ট যেভাবে নিজেদের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে উপরে উঠছে, সেভাবে ইস্টবেঙ্গলও নিজেদের মেলে ধরবে। শুধু ভুল শুধরে ম্যাচ শেষ করতে চাইছেন লাল-হলুদ কোচ। ফুটবলারদের উপর কুয়াদ্রাতের অগাধ আস্থা। কিন্তু গোল করেও যে ৭০ মিনিটের পর লিড ধরে রাখা যাচ্ছে না। রক্ষণে ফাঁকফোকর ভরাট করতে হিমশিম খাচ্ছেন কোচ। এই নিয়ে ম্যাচের আগের দিন কুয়াদ্রাত বলেন, “আমরা গোল করার মতো পরিস্থিতি তৈরি করছি। গোলও করছি। কিন্তু ম্যাচ শেষ করতে পারছি না। ছেলেরা ছবিটা বদলে দিতে চায়। একটা জয়ই পরিস্থিতি বদলে দেবে। আমরা হয়তো শেষ চার ম্যাচ জিততে পারিনি। ঘরের মাঠে ফের ম্যাচ খেলব। আশা করছি, নর্থইস্ট ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে।”দলকে অনুপ্রাণিত করার কাজটাও করতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। কুয়াদ্রাত বলছেন, ব্যর্থতা কাটাতে দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখার কাজটাও জরুরি।

এদিকে, স্প্যানিশ মিডিও বোরহা হেরেরা এখনও পুরো ফিট নন। তাঁকে নিয়ে অস্বস্তি বাড়ছে শিবিরে। চোট আছে ভিপি সুহের-সহ আরও কয়েকজনের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...