Thursday, May 14, 2026

কৌশিকের হাত ধরে ফের বড় পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা! জুটির ৫০ তম ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা

Date:

Share post:

প্রথম থেকেই তাঁদের জুটি বড় পর্দায় দেখতে মুখিয়ে থাকতেন দর্শকরা। এখনও তার অন্যথা হয়নি। তাঁদের দুজনের জুটি রুপোলী পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ব্লকবাস্টার হিট। দশকের পর দশক পেরলেও এখনও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকেন টলিউডের (Tollywood) দুই মহা তারকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) কথা বলা হচ্ছে। এবার দেখতে দেখতে একসঙ্গে ৫০ তম ছবিও মুক্তির অপেক্ষায় টলিউডের ২ হেভিওয়েট। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Koushik Ganguly) হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

তবে একসঙ্গে ৫০ ছবি করার রেকর্ড টলিউডের আর কোনও অভিনেতা অভিনেত্রীর আছে বলে মনে করা দুষ্কর। একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তাঁদের সুপার হিট ছবির তালিকায় আছে, মায়ার বাঁধন থেকে শুরু করে বাবা কেন চাকর, মনের মানুষ, স্বামীর ঘর থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবিগুলো। তবভে এরপর মাঝে লম্বা বিরতি নেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। বেশ কয় বছর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। ফের প্রাক্তন ছবিতে তাঁদের কামব্যাক দর্শকদের মণিকোঠায় আজও সমানভাবে উজ্জ্বল। ২০১৬ সালে মুক্তি পায় প্রাক্তন। তারপর ফের দীর্ঘ ৭ বছরের অপেক্ষা। এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের বড় পর্দায় দেখা যাবে টলিউডের এই জুটিকে। তবে খবর সামনে আসতেই প্রহর গুনতে শুরু করেছেন অনুরাগীরা।

দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবির পোস্টার। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অযোগ্য’ ছবিটির মাধ্যমে ফের একবার দর্শকদের মন ছুঁতে প্রস্তুত এই জুটি। তবে নিজেদের ৫০ তম ছবিতে যে অনেক চমক থাকবে তা আগেভাগেই জানিয়েছেন টলিউডের এই দুই হাই প্রোফাইল অভিনেতা-অভিনেত্রী। এখন দেখার শেষ পর্যন্ত কতটা আশাপূরণ করতে পারে ‘অযোগ্য’?

 

 

 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...