Monday, May 4, 2026

কমল অক্সিজেনের মাত্রা! ফের শা.রীরিক অবস্থার অ.বনতি মদন মিত্রের

Date:

Share post:

আচমকাই শারীরিক অবস্থার (Health Condition) অবনতি। SSKM-এর উডবার্ন ওয়ার্ড থেকে এবার সিসিইউয়ে (CCU) স্থানান্তর করা হল তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (MLA) মদন মিত্রকে (Madan Mitra)। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কামারহাটির বিধায়ক। সেকারণে গত সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন আগেও বারবার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তার। এবার মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমায় তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের।

এসএসকেএম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আচমকা মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। তবে শেষ পাওয়া খবরে বর্তমানে তৃণমূল বিধায়কের দেহে অক্সিজেনের মাত্রা কিছুটা স্থিতিশীল। তবে চিকিৎসকরা এই মুহূর্তে কোনও ঝুঁকি নিতে নারাজ। সেকারণে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সিসিইউয়ে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে