Thursday, May 14, 2026

ব্রেন ডে.থের পর তৃণমূল বিধায়কের বোনের অ.ঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

Date:

Share post:

কিছুদিন আগে বাইক থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বোন জাহানারা বিবি (৫৭)। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। হাসপাতালেই ব্রেন ডেথ হয় তাঁর।

এরপর মরণোত্তর অঙ্গদান সিদ্ধান্ত নেয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বোনের পরিবার। এই প্রক্রিয়া সম্পন্ন করেন বিধায়ক নিজে। বোনকে হারিয়ে শোকাচ্ছন্ন হলেও এই উদ্যোগে অন্য একজন জীবন ফিরে পাবেন, এই ভাবনা কিছুটা হলেই সান্তনা জোগাচ্ছে হুমায়ুন কবীরকে। ভারাক্রান্ত মনে বিধায়ক বলেন, ”চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা। চিকিৎসকদের কথায় আমরা দেহ দানের সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন- বিশ্বকাপে সেরা বোলার হয়েছেন শামি, সাফল্যের রহস্য ফাঁস ভারতের বোলিং কোচের

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...