Saturday, June 13, 2026

রবিবার আলিপুরদুয়ারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাম আমলে বঞ্চিত, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, ২০১১-এর পর তৃণমূল সরকার আসার পর প্রতিনিয়ত এগিয়ে চলছে। আর এই এগিয়ে চলার পথ মসৃন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গকে মনে প্রাণে ভালোবাসেন, তাই সময় পেলেই বারে বারে ছুটে আসেন এখানকার মানুষের জীবনের মান উন্নয়নে। উত্তরবঙ্গ সফরে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রী রয়েছেন আলিপুরদুয়ারে। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে জেলার চা শ্রমিকদের মধ্যে প্রায় চা হাজার জমির পাট্টা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আলিপুরদুয়ার জেলা জুড়ে চা বাগানে তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও করবেন তিনি।

এই মুহূর্তে বিভিন্ন চা বাগানে ৫০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকার্য চলছে পাশাপাশি ৭০টিরও বেশি ক্রেশের কাজ চলছে। চা বাগানের প্রতিটি ক্রেশ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত হবে এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের জন্য আর্থিক বরাদ্দও দেওয়া হবে। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছর আগে জলপাইগুড়ি জেলার মালবাজারে একটি জনসভায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং এখন তাঁর দেওয়া প্রতিশ্রুতি সময়সীমার মধ্যে পূরণ হচ্ছে। আর এর উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এর থেকে বড় পাওনা জেলার সাধারণ মানুষের কাছে আর কি হতে পারে! এছাড়াও আগামীকাল জেলা জুড়ে বিভিন্ন রাস্তা সহ বহু প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- মাহেশের জগন্নাথ মন্দিরে সবার কল্যাণে যজ্ঞ, ২০০০ কণ্ঠে গীতা পাঠ

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...