Thursday, February 26, 2026

হোয়াইট লাং ডি.জিজের থা.বা দিল্লিতে, দেশে বাড়ছে মা.রণ রোগ

Date:

Share post:

প্রতিবেশী দেশ চীনে দশ লক্ষের বেশী মানুষ মারণ রোগ হোয়াইট লাং ডিজিজে (white lung syndrome) আক্রান্ত এই পর্যন্ত। এশিয়ার সীমানা পেরিয়ে গোটা বিশ্বের অনেক দেশে থাবা বসিয়েছে এই রোগ। ভারতেও একাধিক রাজ্য়ে এমন রোগী পাওয়া গিয়েছে যাদের হোয়াইট লাং ও নিউমোনিয়ার উপসর্গ একসঙ্গে রয়েছে। তবে সম্প্রতি রাজধানী দিল্লিতে এমন মারণ রোগাক্রান্ত এক রোগীকে সুস্থ করলেন বেসরকারি নার্সিংহোমের ডাক্তাররা।

দিল্লির বিয়াল্লিশ বছর বয়সী এক ব্য়ক্তি আগ্রা থেকে রেফার হয়ে দিল্লির একটি নার্সিংহোমে ভর্তি হন। জ্বর, কফ সহ কাশি, শ্বাস নিতে সমস্যা নিয়ে অত্যন্ত গুরুতর অবস্থা নিয়ে তাঁর চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। তাঁর শরীরে এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জার (H1N1) বা সোয়াইন ফ্লুর (swine flu) অস্তিত্ব পাওয়া যায়। শরীরে অক্সিজেনের মাত্রাও দ্রুত কমতে থাকে। সেই পরিস্থিতিতে তাঁকে ভিভি একমো সাপোর্টে রাখা হয়। এরফলে কৃত্রিম ফুসফুস তৈরি করে তাঁর শরীরে জীবনদায়ী ওষুধ প্রয়োগ করা সম্ভব হয়। পাশাপাশি অক্সিজেন থেরাপিও দেওয়া হয়। এত লড়াইয়ের পর ৩৫ দিনে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

দিল্লির ডাক্তারদের এই সাফল্যে নতুনভাবে হোয়াইট লাং ডিজিজের চিকিৎসায় আশার আলো দেখছে গোটা দেশ। ইতিমধ্যেই হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালা সরকারকে হোয়াইট লাং ডিজিজ সম্পর্কে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই রাজ্যগুলিতে এই রোগের উদাহরণ মিলেছে। ইনফ্লুয়েঞ্জার লক্ষ্ণণ (influenza-like illness ILI), শ্বাসকষ্ট জনিত সমস্যা (severe acute respiratory illness SARI) ও সোয়াইন ফ্লুর লক্ষ্ণণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কাপলিং ছিঁ.ড়ে দুটি কামরা নিয়ে বেরিয়ে গেল মুম্বই মেলের ইঞ্জিন! বীরশিবপুরে পড়ে বাকি কামরা

spot_img

Related articles

পরপর ৭২ বাঘের মৃত্যু থাইল্যান্ডে! রহস্যময় ঘটনায় বাড়ছে উদ্বেগ

থাইল্যান্ডে প্রায় ১০ দিনে ৭২টি বাঘের মৃত্যু (Thailand Tiger Deaths)। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। চলতি বছরের ৮...

বিচার বিভাগ রক্তাক্ত, ক্ষমা যথেষ্ট নয়: বিতর্কিত NCERT-র বই নিষিদ্ধ করে জানাল সুপ্রিম কোর্ট

বিতর্কিত এনসিইআরটি-র বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট( Supreme Court)। বৃহস্পতিবার NCERT (National Council of Educational Research and Training)-র...

আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড

বৃহস্পতিবার সকালে কলকাতার আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক (bomb threat in Anandapur passport office) । মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হবে...

তেলুগু রীতিতে বিয়ে শুরু বিজয়-রশ্মিকার, কোডাভা নিয়মে বিবাহ অনুষ্ঠান বিকেলে

বিনোদন জগতের এই মুহূর্তের সবথেকে বড় হাইভোল্টেজ খবর মানেই রশ্মিকা মন্ধানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda)...