Monday, June 8, 2026

বছর শেষে চার মেট্রো শহরে কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম!

Date:

Share post:

২০২৩ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বড়দিন আর বর্ষবরণের উৎসবে মেতে ওঠার আগেই বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীদের জন্যজন্য স্বস্তির খবর। কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। রাষ্ট্র-চালিত তেল বিপণন সংস্থাগুলি (OMCs) চারটি মেট্রো শহরে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে। আজ শুক্রবার থেকেই নয়া দাম কার্যকরী হবে।

দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের। ৩৯.৫০টাকা দাম কমলেও সাধারণ মানুষের এতে কোন সুরাহা হলো না, কারণ নতুন দাম শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। লোকসভা ভোটের আগে দফায় দফায় সামান্য হলেও গ্যাসের দাম কমিয়ে আদপে যে ভোট বাক্স ভরানোর চেষ্টা করা হচ্ছে তা সকলের কাছেই রীতিমতো স্পষ্ট। গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের মধ্যে আধার তথ্যের বায়োমেট্রিক যাচাই নিয়ে এমনিতেই বেশ বিভ্রান্তি ছড়িয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক যাচাই না হলে ভর্তুকি বন্ধ হতে পারে বা কানেকশন সাসপেন্ড হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। যদিও কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে যে ভর্তুকির টাকা সঠিকভাবে পৌঁছে দিতেই এই আধার অথেন্টিকেশনের ব্যবস্থা করা হচ্ছে। যারা ভর্তুকি নেন না তাদের জন্য এই নিয়ম কার্যকরী নয়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...