Thursday, May 14, 2026

এবার বজরংদের অভিযোগে পাল্টা মুখ খুললেন ব্রিজভুষণ, কী সাফাই অভিযুক্ত প্রাক্তন কুস্তিকর্তার

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সদ্য নবনির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেই সিদ্ধান্তে খুশি কুস্তিগির বজরং পুনিয়া। কারণ কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন সঞ্জয় সিং। আর সঞ্জয় সিং যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ বলে পরিচিত। এর পরই প্রতিবাদে নামেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। আর এবার এই নিয়ে মুখ খুললেন যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং।

বজরংদের পাল্টা দিয়ে ব্রিজভূষণ বলেন,” কারা ধর্নার নামে কুস্তির ক্ষতি করার চেষ্টা করেছে সেটা সবাই দেখেছে। বার বার নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে গিয়েছে কয়েক জন। সেই উদ্দেশ্যেই আমার নামে কুৎসা রটিয়েছে। সব সত্যি সামনে আসবে।”

এরপর কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে ব্রিজভূষণ বলেন, “আমি ১২ বছর ধরে কুস্তিগিরদের জন্য কাজ করেছি। সময়ই জবাব দেবে আমি ন্যায় করেছি কি না। আমি কুস্তি থেকে অবসর নিয়েছি। কুস্তির সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি সমস্যার সমাধান করবে। এই সাসপেন্ড করার নেপথ্যে আমার কোনও ভূমিকা নেই।” এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন নতুন সভাপতি সঞ্জয় সিং-ও। তিনি বলেন, “আমি বিমানে ছিলাম। তাই বিস্তারিত ভাবে কিছু জানি না। আমি এখনও কোনও চিঠিও পাইনি। প্রথমে দেখব যে সরকার ঠিক কী বলেছে, তারপরে আমাদের পদক্ষেপ করব।”

এদিকে জাতীয় কুস্তি সংস্থার সদ্য নবনির্বাচিত কমিটিকে সাসপেন্ড করার খুশি বজরং পুনিয়া। তিনি বলেন,” কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ক্রীড়া মন্ত্রক একেবারে ঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমরা অভিযোগ করেছিলোম যে নতুন কমিটির উপর রাজনৈতিক প্রভাব রয়েছে। ওরা বলে আমরা হরিয়ানা বনাম উত্তরপ্রদেশের বিভাজন করছি। সেটা সত্যি কথা নয়। আমরা দেশের হয়ে পদক জিতেছি। আমরা কমিটিতে রাজনীতি চাই না। আমরা মুখ খোলায় আমাদের ভয় দেখিয়েছে। ব্রিজভূষণ শরণ সিং কি সরকারের থেকেও বড়?”

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন মাহি? এল বড় আপডেট

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...