Saturday, April 4, 2026

বড়দিনে জনজোয়ার পার্কস্ট্রিটে, নি.রাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় নগরপাল

Date:

Share post:

বড়দিন থেকে বর্ষবরণ, মায়াবী আলোর সাজে রাত জাগে তিলোত্তমা। জমজমাট থাকে পার্কস্ট্রিট চত্বর। রাত যত বাড়বে, ভিড়ও তত বাড়ে টসল মিলিয়ে। প্রতিবছরের মতো এবছর উপচে পড়েছে ভিড়। স্রেফ কলকাতা বা জেলা নয়, বড়দিনে ভিনরাজ্যে থেকে অনেকে চলে আসেন পার্কস্ট্রিট।

এত মানুষের ভিড়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকে পুলিশ প্রশাসন। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকড় রাখা হয় না লালবাজারের তরফে।

সোমবার বড়দিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি নীরজ খালিদ ও রূপেশ কুমার-সহ লালবাজারের পদস্থ আধিকারিকরা।

সোমবার সন্ধ্যা থেকে পার্কস্ট্রিটে বন্ধ যান চলাচল। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। ওয়াচ টাওয়া যেমন রয়েছে, তেমনি রাস্তায় রাস্তায় মোড়ে বসানো হয়েছে সিসিটিভি। ড্রোনের মাধ্যমেও চলছে নজরজারি। মোতায়েন প্রচুর পুলিস।

ঘড়িতে তখন প্রায় রাত আটটা। সন্ধ্যায় পার্কস্ট্রিটে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি নীরজ খালিদ ও রূপেশ কুমার।

আরও পড়ুন- ফের রেল দু.র্ঘটনা! বড়দিনের দুপুরে লাইন.চ্যুত আজমের-শিয়ালদহ এক্সপ্রেস

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...