Friday, May 15, 2026

ডার্বির পয়েন্ট কাটায় ক্ষু.ব্ধ মোহনবাগান, বকেয়া চেয়ে আইএফএকে চিঠি

Date:

Share post:

সম্প্রতি কলকাতা ডার্বিতে দল না নামানোয় আইএফএ ২ পয়েন্ট কেটে নিয়েছে মোহনবাগানের। সেইসঙ্গে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আর সংবাদমাধ্যমে এই খবর দেখে আইএফএ-কে কড়া চিঠি দিল মোহনবাগান। কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে আইএফএ-এর কাছে। একইসঙ্গে আইএফএ-র কাছে ক্লাবের বকেয়া ৫৫ লক্ষ টাকা দু’সপ্তাহের মধ্যে না মেটালে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মোহনবাগান।

এই নিয়ে চিঠিতে মোহনবাগানের বক্তব্য, “আইএফএ-র কাছে আমাদের প্রাপ্য বকেয়া ৫৫ লক্ষ টাকা আগামী দু’সপ্তাহের মধ্যে মেটানোর অনুরোধ করছি। না হলে টাকা উদ্ধার করতে ক্লাব আইএফএ-র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।” এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন,”আমার সময়ের বকেয়া ১২ লক্ষ টাকা মিটিয়েছি। বাকি টাকা নিয়ম মেনে দেওয়া হবে। আমরা মোহনবাগানের চিঠি ফিনান্স কমিটিতে পাঠাব। আইএফএ-র লিগ্যাল সেলেরও মতামত নেব।”

মোহনবাগান চিঠিতে আরও লিখেছে, “কী কারণে একতরফাভাবে ডার্বির পয়েন্ট কাটার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিস্তারিত কারণ জানানোর অনুরোধ করছি আমরা। সংবাদপত্র দেখে আমাদের জানতে হচ্ছে, কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩ পয়েন্ট দেওয়া হয়েছে এবং মোহনবাগানের ২ পয়েন্ট কাটা হয়েছে। আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই, এখনও পর্যন্ত আমরা কলকাতা লিগে না খেলা ডায়মন্ড হারবার ও খিদিরপুর ম্যাচ নিয়ে কিছু জানতে পারিনি। তার মধ্যেই কোন যুক্তিতে এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, আমাদের জানানোর অনুরোধ করছি।”আইএফএ সচিবের দাবি, সংস্থার সংবিধান মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফিরে দেখা ২০২৩, চলুন দেখে নেওয়া যাক বছরের সেরা কিছু খেলাধুলার মুহূর্ত

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...