Thursday, May 7, 2026

বিজেপিকে ‘ন্যাৎসি’র সঙ্গে তুলনা, মোদিকে তোপ দেগে নতুন বছরে সরব ডেরেক-সুখেন্দু

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনে বিজেপি ও নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও সুখেন্দু শেখর রায়। সংসদে বিজেপির কর্মকাণ্ডকে ৯০ বছর আগে ন্যাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন সুখেন্দু। অন্যদিকে, ইংরেজি বর্ণমালারর প্রতিটি অক্ষর তুলে ধরে মোদিকে তোপ দাগলেন ডেরেক।

সংসদ হামলার ঘটনার পর থেকে নজিরবিহীনভাবে বিরোধীদের ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবার। কার্যত বিরোধী শূন্য সংসদে কোনও আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই ঘটনাকে হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে সুখেন্দু শেখর রায় বলেন, প্রায় ৯০ বছর আগে ন্যাৎসি জার্মানিতে সংসদকে নিষ্ক্রিয় করে দিয়ে যেভাবে বিল পাশ করানো হয়েছিল সেই ছবি দেখা গিয়েছে দেশের সংসদে। ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করে সংসদের দুই কক্ষে পাশ করানো হয়েছে একের পর এক বিল।

অন্যদিকে ইংরেজি বর্ণমালারর প্রতিটি অক্ষর তুলে ধরে কটাক্ষ করেন ডেরেক ও ব্রায়েন। নতুন বছরে A-Z পর্যন্ত প্রতিটি বর্ণমালার সঙ্গে তুলে ধরা হয় ২০২৩ সালের ঘটনাবালি। সেখানেই মোদি সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন ডেরেক। যেমন, D অর্থে তিনি লেখেন demographic divident(অর্থাৎ জনসংখ্যাগত বিভাজন)। F অর্থে লেখেন, ‘ফ্যাসিজম’। ‘J’ অর্থে ‘জুমলা’। এভাবেই ইংরেজি বর্ণমালা ধরে মোদি সরকারকে আক্রমণ শানান ডেরেক।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...