Saturday, March 14, 2026

ফের দিল্লিতে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

দিল্লির একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire)। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় ৩ মহিলা-সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর পশ্চিম দিল্লির (Delhi) পিতমপুরা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। বাড়িটি থেকে বের করে আনা হয় সাত-আট জনকে। তবে সকলকে নিরাপদে বের করে আনা হলেও শেষরক্ষা হয়নি। পরে আহতদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এদিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

দমকলের এক আধিকারিক জানান, পিতমপুরার জেডপি ব্লকের বাসিন্দারা এদিন প্রথম আগুন লাগার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের ডিসিপি জিতেন্দ্র মীনা জানান, নিহতদের মধ্যে তিন জন মহিলা। বাকিরা পুরুষ। তবে তাঁদের দেহ আগুনে পুরো ঝলসে যাওয়ায় এখনও তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। ওই বাড়িরই বাসিন্দা আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এদিন আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...