Wednesday, April 29, 2026

‘সব মেয়েকেই ভালো লাগে’, শোয়েবের তৃতীয় বিয়ের মাঝেই ভাইরাল প্রাক্তন পাক ক্রিকেটারের সাক্ষাৎকার

Date:

Share post:

বিতর্ক থামছে না শোয়বে মালিককে নিয়ে। সদ্য তৃতীয় বিয়ে করেছেন শোয়েব মালিক। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ করে তৃতীয় বিয়ে করেন শোয়েব। আর এরপরই বিতর্ক ঝড় বয়ে যাচ্ছে শোয়েব মালিককে নিয়ে। আর এরই মধ্যে ভাইরাল হয়েছে শোয়েবের পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে প্রাক্তন পাক ক্রিকেটার প্রকাশ্যে জানিয়েছিলেন যে ৫০০ মেয়েকে তাঁর ভাল লাগে।

প্রাক্তন সতীর্থ শোয়েব আখতারের সঙ্গে শোয়েবের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও শোয়েব ও সানিয়ার বিয়ের আগের। সেখানে শোয়েব আখতার প্রশ্ন করেন যে শোয়েব মালিককে, কোনও মেয়েকে পছন্দ করেন কি? এর জবাবে শোয়েব বলেন, ‘‘একটা মজার কথা বলব। সব মেয়েকেই আমার ভাল লাগে। ওরা আমার মনে নিজেদের জায়গা করে নেয়। এরপই আখতার আবার প্রশ্ন করেন, শোয়েবের ভাল লেগেছে এমন পাঁচ জনের নাম বলতে পারবেন তিনি? জবাবে শোয়েব মালিক বলেন, ‘‘পাঁচ জন নয়, ৫০০ জন আছে। কার কার নাম বলব?’’

সম্প্রতি , সানিয়াকে ছেড়ে পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। শোয়েবের এই বিয়ে করা নিয়ে খুশি নয় তাঁর পরিবারও। শোয়েবের বোন জানিয়েছেন, শোয়েবের পরকীয়াতে অতিষ্ঠ হয়েই নাকি তাঁকে ছেড়েছেন সানিয়া। জানা গিয়েছে, সানিয়া মির্জার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার অনুরোধ করা হয়েছিল তাঁর পরিবারের তরফে। শোয়েব নিজেই নাকি সেটা চাননি।

আরও পড়ুন- কবে থেকে শুরু আইপিএল, নির্বাচনের জন্য কি পিছিয়ে যাবে দেশের এক নম্বর ক্রিকেট লিগ ?


Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...