Tuesday, June 23, 2026

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩১৬, ১২৬ রানে এগিয়ে ইংরেজরা

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩১৬। ১২৬ রানে এগিয়ে ইংরেজরা। প্রথম ইনিংসে ৪৩৬ রান করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেটে ৪২১ রান।তৃতীয় দিনে খুব একটা রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া।

দ্বিতীয় দিনে জাদেজার রান সংখ্যা ছিলো ৮১। অক্ষর প্যাটেলের ছিল ৩৫। কিন্তু তৃতীয় দিন বেশি রান যোগ করতে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৩৬ রানে।জাদেজা করেন ৮৭ রান। অক্ষর করেন ৪৪। শূন্য রান করেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জো রুট। দুটি করে উইকেট নেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংরেজরা। জ্যাক ক্রলি করেন ৩১ রান। বেন ডাকেট করেন ৪৭ রান । তবে ২ রানে আউট হন জো রুট। ১০ রান করেন জনি ব্রিস্টো। ইংল্যান্ডের হয়ে লড়ছেন ওলি পপ। ১৪৮ রানে অপরাজিত তিনি। ১৬ রানে অপরাজিত রেহান। ভারতের হয়ে দুটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনের। একটি করে উইকেট অক্ষর প্যাটেল এবং জাদেজার।

আরও পড়ুন- টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...