Saturday, March 14, 2026

জমি দুর্নীতি মামলায় একদিনের জেল হেফাজতে হেমন্ত সোরেন

Date:

Share post:

৬০০ কোটি টাকার জমি দুর্নীতি মামলায় জোরকদমে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এমনকী তিনি যে যড়যন্ত্রের শিকার তাও বলেছেন। এদিকে বৃহস্পতিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট। তার আগেই হেমন্তকে ইডি হেফাজতে নেওয়ায় রাজ্য-রাজনীতির আঙিনায় নতুন করে ঝড় উঠেছিল।বৃহস্পতিবারই তাকে আদালতে পেশ করা হয়।

রাঁচীর বিশেষ আদালতে বৃহস্পতিবার সকালে হেমন্তকে হাজির করায় ইডি। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। আদালত সে বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। শুধু জানিয়েছে, বৃহস্পতিবার জেল হেফাজতে রাখা হোক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।আদালত তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।ফলে আজ রাতটা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে।

বিরোধীদের অভিযোগ, রাজনীতির লড়াইয়ে পেরে না উঠেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলা থেকে দিল্লি, ঝাড়খণ্ড সবই একই ছবি। এদিকে লোকসভা ভোটের আগে বিরোধীরা প্রথম যখন একজোট হয়েছিল তখন প্রধান ইস্যু ছিল এই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা করা। তাঁদের স্পষ্ট অভিযোগ, ভারতের বর্তমান রাজনীতির আঙিনায় তথাকথিত প্রতিটা বিরোধী রাজনৈতিক দলের কোনও না কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। অভিযোগ উঠেছে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে। হেমন্তকে ইডি হেফাজতে নেওয়ায় ভোটমুখী দেশে বিরোধীরা অক্সিজেন হিসাবে কাজে লাগাতে পারে কি না সেটাই দেখার।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। বৃহস্পতিবার সকালে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল ও অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বে একটি বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করেন, বেঞ্চ শুক্রবার শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...