Tuesday, May 19, 2026

‘গোওওলললল… ইসকা নাম হ্যায় মোহনবাগান’, ডার্বির পর ভাইরাল ছোট্ট বাগান সমর্থকের ভিডিও, মন কেড়েছে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদেরও

Date:

Share post:

‘গোওওলললল… ইসকা নাম হ্যায় মোহনবাগান’ শনিবার আইএসএল-এর প্রথম ডার্বিতে পেত্রাতোসের গোলের পর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও প্রকাশ করেছে এদিন মোহনবাগানের পক্ষ থেকেও। মন কেড়েছে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদেরও।

আসলে ডার্বির পর রবিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক খুদে বাগান সমর্থকের এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে , ইস্টবেঙ্গলের কাছে যখন ২-১ গোলে পিছিয়ে সবুজ-মেরুন, তখন বিভিন্ন ঠাকুর দেবতাকে ডাকছেন ওই খুদে বাগান সমর্থক। আর পেত্রাতোস গোল করতেই, ‘গোওওলললল… ইসকা নাম হ্যাঁ মোহনবাগান’ এই বলে চিতকার করতে থাকে। আর তার দু’চোখে জল। ডার্বির পর এই ভিডিও ভাইরাল। যা মন কেড়েছে আপামোর ইস্ট-মোহন দুই দলের সমর্থকদের।

এদিন মোহনবাগানের তরফ থেকে এই ভিডিও পোস্ট করে লেখেন, “ এই উচ্ছ্বাস, উল্লাস এবং আনন্দ এই ছোট্ট রাজঋষির চোখে ভেসে উঠেছে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব খেলাধুলার প্রতি তার আবেগ এবং ভালোবাসা ক্লাবের প্রতি ভালবাসার জন্য ছোট্ট মেরিনারকে স্যালুট জানায়।”

 

View this post on Instagram

 

A post shared by Mohun Bagan (@mohunbaganac)

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েও খুশি নন রোহিত, কিন্তু কেন ?

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...