Tuesday, March 3, 2026

সচিন-উদয়ের হাত ধরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। সৌজন্যে উদয় সাহারান এবং সচিন ধাস। ৮১ রান করেন উদয় । ৯৬ রান করেন সচিন।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক উদয় সাহারান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। ৭৬ রান করেন প্রিটোরিয়াস। ৬৪ রান রিচার্ড। ভারতের হয়ে তিন উইকেট রাজ লিম্বানি। ২ উইকেট নেন মুশের খান। একটি করে উইকেট নেন নমন তিওয়াড়ি এবং সৌম পান্ডে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন ওপেনার আর্দশ সিং। ১২ রানে আউট হন অর্শ্বিন কুলকার। ৪ রানে আউট হন মুশের। ৮১ রান করেন অধিনায়ক উদয়। ৯৬ রান করেন সচিন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন কুইনা এবং ত্রিস্টান।

এদিন সচিনের পারফরম্যান্স মুগ্ধ করেছে দেশবাসীকে। বাবার প্রিয় ক্রিকেটার ছিলেন সচিন তেন্ডুলকর । সেই কারণেই ছেলের নাম রেখেছিলেন সচিন। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এহেন ইনিংস খেলে তরুণ সচিন যেন বুঝিয়ে দিলেন, ভারতীয় শিবিরে নতুন এক সচিনের উদয় হল।

আরও পড়ুন- ‘নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখো না’, সদ্যবিবাহিত তরুণীদের পরামর্শ সানিয়ার

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...