Sunday, March 15, 2026

বহুতলের ছাদ কোনওভাবেই বিক্রি করা যাবে না, নিষেধাজ্ঞা কলকাতা পুরসভার

Date:

Share post:

শহরের একাধিক বহুতলে বিক্রি হচ্ছে ছাদ। অভিযোগ সেখানে রমরম করে চলছে রেস্তোরাঁ । কোথাও ছাদের চারপাশে জাল লাগিয়ে চলছে নানা স্পোর্টস। গোটা ঘটনায় ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং বিভাগের আধিকারিকদের তিনি জানিয়েছেন, ছাদ ‘কমন এরিয়া’। আবাসনের সকল বাসিন্দা তা ব‌্যবহার করতে পারবেন। ব‌্যক্তিগতভাবে ছাদ কিনে ব‌্যবসা করা যাবে না।পুরসভার যুক্তি, আবাসনে আগুন লাগলে ছাদ ব‌্যবহার করেই ঢুকতে হয় দমকল কর্মীদের। যে কোনও বিপর্যয়ে আবাসনের বাসিন্দাদের উদ্ধার করতেও ভরসা ছাদ। মেয়র জানান, ছাদের চারপাশ ঘিরে গেটে তালা লাগালে বরদাস্ত করা হবে না।

ঘটনার সূত্রপাত শনিবার । মেয়রের দ্বারস্থ হন মধ‌্য কলকাতার বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য‌। তার অভিযোগ, বছর তিনেক আগে একটি বাড়ির দোতলা কিনেছেন। পরে সেই বাড়ির একতলা আর তিনতলা কেনেন অন‌্য এক ভদ্রলোক, এমনকী কিনে নেন ছাদটিও। বিস্মিত মেয়রের প্রশ্ন, ‘‘ছাদ কী করে বিক্রি হল?’’ মেয়রের সাফ কথা, ছাদ কমন ল‌্যান্ড। সকলের ব‌্যবহারের জন‌্য। ছাদ আলাদা করে কেউ কিনতে পারে না। বিল্ডিং বিভাগের ডিজিকে তিনি নির্দেশ দেন ওই বিল্ডিং যেন কোনওভাবেই অনুমোদন না পায়।

উল্লেখ‌্য, শহরের একাধিক জায়গায় ছাদের ওপর চলছে ব‌্যবসা। কোথাও হুকা বার কোথাও বা রমরমিয়ে চলছে ক‌্যাফে। চারপাশ দিয়ে ছাদ ঘিরে ব‌্যবসা করছেন রেস্তোরাঁ মালিকরা। অনেক সময় প্রোমোটাররাই সমস্ত ফ্ল‌্যাট বিক্রি হয়ে যাওয়ার পর শুধু ছাদটুকু নিজের নামে রেজিস্ট্রি করতে আসছেন।বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানান, এটা হবে না। প্রোমোটার চাইলে ছাদ বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র বাসিন্দাদের এনওসি দেখিয়ে কাজ হবে না।

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...