Wednesday, June 3, 2026

নজিরবিহীন পদক্ষেপ কমিশনের, ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগেই চলতি মাসের মধ্যে রাজ্যে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ১০০ কোম্পানি বাহিনী পয়লা মার্চের মধ্যে মোতায়েন করা হবে। ৭ মার্চের মধ্যে বাকি ৫০ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ৩ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। আর তার আগেই রাজ্যে চলে আসবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল।

মার্চেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই ১ মার্চ বাংলায় আসবে ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ৭ মার্চের মধ্যেই বাকি ৫০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে। লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে এই সংখ্যক বাহিনী চেয়েছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। বাংলার পর দ্বিতীয়স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। জম্মু-কাশ্মীরের জন্য চাওয়া হয়েছে ৬৩৫ কোম্পানি।

আরও পড়ুন- ‘রহস্যময় রূপান্তর’, উৎপল সিনহার কলম

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...