Wednesday, April 22, 2026

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ফের বৃষ্টি! সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

সকালের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা (Temperature)। আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, দোল অর্থাৎ আগামী ২৫ মার্চ পর্যন্ত শীতের (Winter) আমেজ বজায় থাকবে। শুক্রবার সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।

এদিন হাওয়া অফিস আরও জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি শনিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। যদিও রবিবার থেকেই সেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর। তবে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে তাপমাত্রা। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বলেও সাফ জানিয়েছে আলিপুর। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।

পাশাপাশি এদিন হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেকারণেই নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...