Thursday, May 7, 2026

‘জেতার জন্য বড় নামের দরকার নেই’, ফের নাম না করে কোহলি-রাহুলদের খোঁচা গাভাস্করের

Date:

Share post:

ইতিমধ্যে এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ৭ মার্চ পঞ্চম টেস্ট। তার আগে সিরিজে ৩-১ এগিয়ে রোহিত শর্মারা। এই ম্যাচে শুরু থেকে ছিলেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই সিরিজে পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল, শ্রেয়স আইয়র, মহম্মদ শামিকে। তরুণ দল নিয়ে সিরিজ করেছে টিম ইন্ডিয়া। আর এর পরই বিরাট-রাহুল-শ্রেয়সদের খোঁচা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এক সাক্ষাতকারে তিনি বলেন , বড় নাম না থাকলেও, সিরিজ জেতার দম রয়েছে ভারতের।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “ আমি সব সময় একটা কথাই বলি, জেতার জন্য বড় নামের দরকার নেই। যদি কোনও বড় নাম ভাবে তাঁকে ছাড়া ভারত জিততে পারবে না, তাহলে দুটো সিরিজের কথা ওদের মনে করিয়ে দিতে চাই। তাহলেই বুঝতে পারবে যে ওরা না থাকায় কোনও পার্থক্য হয় না। ক্রিকেট দলগত খেলা। একজনের উপর কিছু নির্ভর করে না।”

এরপরই গাভাস্কর আরও বলেন, “ রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে, ওরা যাতে স্বাভাবিক ভাবে খেলে তার জন্য তাদের চালিত এবং উৎসাহিত করেছে। এতেই বোঝা যায় বড় নাম থাকুক বা না থাকুক, জেতার মতো খিদে আমাদের ক্রিকেটারদের রয়েছে।”

আরও পড়ুন- জীবনের সেরা আইপিএল গুজরাতের হয়ে ট্রফি জয় নয়, অন্য কিছুকে বেছে নিলেন হার্দিক

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...